শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনস্বার্থে ২৪ ঘন্টা বাড়ির দরজা উন্মুক্ত থাকবে: শাহাদাত হোসেন লাল বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক।  নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি রাজশাহীর নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশীদ কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি

রাজশাহীর নতুন পুলিশ সুপার মো. মামুন অর রশীদ

বার্তা সম্পাদক / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ সদরদপ্তরের এআইজি মো. মামুন অর রশীদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরের এআইজি পদে দায়িত্ব পালন করে আসা মো. মামুন অর রশীদকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে, রাজশাহী জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।

নবনিযুক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশীদের নেতৃত্বে রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং জননিরাপত্তা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রাজশাহীর আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের সফলতা কামনা করেছেন জেলাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর