বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

আমির হোসাইন, স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়,গত ২০ মার্চ সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)এর অধীন টেকেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৯/২-এস–এর কাছাকাছি বড়ছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে অবস্থান করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জিগরওলা গ্রামের মিঠুন সরকার (২৬)জুটন সরকার (২৪) ও শায়িন্তি নমদাস (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারেন,কাজের উদ্দেশ্যে ভারতের শিলং শহরে যাওয়ার জন্য তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ কাজে তাদের সহযোগিতা করেন তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকার বাসিন্দা তমাল দাস (৪৫)।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন,আটক ব্যক্তিদের তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান,সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর