মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার সারাদেশে দুর্গাপূজা ঘিরে কোস্ট গার্ডের বিশেষ নজরদারি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাড়াশের দুর্গামন্দির পরিদর্শনে জেলা প্রশাসক ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতনীদের মাঝে শাড়ি বিতরণ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড এমপিদের প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ ডিসি-ইউএনও-চেয়ারম্যানকে, প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার

দৈনিক সোনালী সময় / ১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি ও দখলসংক্রান্ত অভিযোগে আলোচনায় থাকা আবুল কালাম আজাদ লেলিন ওরফে শ্যুটার লেলিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেলিন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি।

সোমবার সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর জোনাল টিম। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান।

পুলিশ জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানায় করা মামলার অন্যতম আসামি লেলিন। তাঁর বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

গ্রেপ্তারকৃত লেলিনের বিরুদ্ধে মিরপুর এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবহন খাতে চাঁদাবাজি এবং দখলসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন অপকর্মের অভিযোগে সম্প্রতি লেলিন বিএনপি থেকে বহিষ্কৃত হয়।

গত ২৪ সেপ্টেম্বর রাতে প্রায় ২০০ জনের একটি মুখোশধারী দল দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় ডিএমপিত শাহ আলী থানায় মামলা করা হয়। ওই মামলার অন্যতম আসামি লেলিন।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশির ভাগই স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর