রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম/বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে গঠিত আইনশৃঙ্খলা কমিটির এটি ছিল দ্বিতীয় সভা।

সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম। এতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবীরের নেতৃত্বে মেজর শাতিল, মেজর তানজিম, মেজর সা’আদাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম সভায় অংশ নেন।

এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, র‍্যাব-৭-এর প্রতিনিধি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলায় বিদ্যমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণ এবং সম্ভাব্য ঝুঁকি ও তা মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে নির্বাচনের দিন বাঁশখালী উপজেলার সব ভোটকেন্দ্রসহ পুরো এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে একটি কেন্দ্রীয় কমান্ড ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত সকল বাহিনী ও সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর