স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কৃষি উন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে “উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বীরগঞ্জ, দিনাজপুর।
কর্মশালায় উপজেলার কৃষি খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা কৃষকের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং মাঠ পর্যায়ে কৃষি সেবা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কৃষি খাতের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন