সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন

দিপু ভাইয়ের পক্ষ থেকে সকল মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা- ভিপি তারেক

বি এম আবুল হাসনাত বাপ্পী / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের সকল মেহনতি মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। তিনি শ্রমজীবী মানুষের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি হলো এই পরিশ্রমী মানুষগুলো।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মো: তারিকুল ইসলাম তারেক মাননীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপুর পক্ষে তার বিবৃতিতে আরো উল্লেখ করেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের উপর দাঁড়িয়ে আছে শিল্প, কৃষি ও নির্মাণসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খাত। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সকল স্তরের মানুষের দায়িত্ব।
তিনি আরও বলেন, “মেহনতি মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া একটি টেকসই ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদাই মেহনতী মানুষের পাশে ছিল।
এ সময় তিনি সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকদের অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
উল্লেখ্য, প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে পালিত হয়। ১৮৮৬ সালের হে মার্কেট আন্দোলন-এর স্মরণে এই দিনটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।
দিনটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
শেষে মোঃ তারিকুল ইসলাম আবারও সকল শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, সমৃদ্ধি ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর