শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

দুলাল মার্কেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

সাবরিনা জাহান,
বিশেষ প্রতিনিধি,গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন দুলাল মার্কেটে সুদের পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রানু বেগম ওরফে রানী (৪৫) নামে এক নারী ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি ছাত্রদল নেতা আশিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে আশিককে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গাছা থানার পশ্চিম কলমেশ্বর এলাকার দুলাল মার্কেটের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত রানী বেগম স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’র মালিক ছিলেন। কাপড় ব্যবসার পাশাপাশি তিনি এলাকায় সুদের ভিত্তিতে অর্থ লেনদেন করতেন।

একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আশিক ধারালো ছুরি দিয়ে রানীর বুকে উপর্যুপরি আঘাত করে। মাকে বাঁচাতে এগিয়ে এলে রানীর ছেলে হৃদয় (২২)-কেও ছুরিকাঘাত করা হয়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানী বেগমকে মৃত ঘোষণা করেন।

আহত হৃদয় বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেনএ ঘটনায় নিহতের ছেলে হৃদয় বাদী হয়ে গাছা মেট্রো থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আশিক ছাড়াও তার পিতা নজরুল ইসলাম ও রনি নামের এক ব্যক্তি এজাহারভুক্ত আসামি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর