বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকান্ড খোলা আকাশের নিচে তিন পরিবার।

দৈনিক সোনালী সময় / ১৮৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে ৩টি পরিবারের বসতঘর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার রশিদপুর পুর্বপাড়ায় এঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা প্রদান করেছেন।
অগ্নিকান্ডে ৩ পরিবারের ৭টি ঘর, গবাদী পশু, নগদ টাকা, স্বর্নালংকার, ফসলাদী, ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হালিম রশিদপুর গ্রামের খয়রুদ্দীনের ছেলে আর ওসমান আলী এবং সিদ্দিকুর রহমান একই গ্রামের লোকাই প্রামানিকের ছেলে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিবেশীরা জানান, রাতের শেষভাগে আব্দুল হালিমের একটি ঘরে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় ওই বাড়িতে কেউ ছিলো না। মুহুর্তের মধ্যে সে আগুন তাঁর অন্য ঘরে ছড়িয়ে পরে। সেই আগুনের লেলিহান শিখা প্রতিবেশি ওসমান আলী ও তাঁর সহদর সিদ্দিক প্রামানিকের বাড়িতেও ছড়িয়ে পরে সবকিছু ভস্বিভূত করে।
স্থানীয়রা এগিয়ে আসলেও আগুনের তীব্রতায় রক্ষা যায়নি কোন কিছুই। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৩ পরিবারের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সব কিছু হারিয়ে তিন পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্থ ওসমান আলী বলেন, গভীর রাতে প্রতিবেশীর ঘর থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তের মধ্যে তার ৩ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়েছে। পাশে দাঁড়াতে তিনি প্রশাসন ও বৃত্তবানদের সহযোগীতা কামনা করেন।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আতাউর রহমান বলেন,খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত এতে ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
সকালে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানাতে নাটোর-৪ আসনের বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী আব্দুল আজিজ ঘটনাস্থনে ছুটে যান। এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্থ ৩ পরিবারকে মানবিক সহায়তা প্রদানের আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন,ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র,শুকনা খাবার,ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ