বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ-গুলি আহত -৭

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউনিয়ন জামায়াতের আমীরসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। একই সময়ে ১১টি বাড়ী ও একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওহাব, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, সেনা কমান্ডার ক্যাপটেন আরাফাত রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারপিট করে বিএনপির কর্মীরা। এরই জের ধরে শনিবার বিষয়টি সুরাহা করতে বসলে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-বিএনপির নেতা কর্মীরা। এতে হাসিনুর রহমানসহ অন্তত ৭ জন আহত হয়। বিএনপি কর্মীরা একাধিক ফাঁকা গুলি বর্ষণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এদিকে বিএনপি কর্মীরা জামায়াত কর্মী ধানাইদহ গ্রামের সানোয়ার হোসেন, ইব্রাহিম আলী, আব্দুস সোবাহান, নবীন আহম্মেদ, সিরাজুল ইসলাম, আল আমীন হোসেন ও মোজাম্মেল হোসেনের বাড়ীসহ ১১টি বাড়ী এবং ধানাইদহ বাজারে একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্ষে ভর্তি করে। সেখানে হাসিনুর রহমানের অবস্থার অবনতী হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম হামলা ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। জামায়াত নেতা হাসিনুর গুরুতর আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এসময় কয়েকটি বাড়ীঘর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় উপজেলা জামায়াতের কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলন করা হয়। জামায়াতের থানা আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, সহকারী সেক্রেটারী দ্বয় হাসানুল বান্না উজ্জল, জিয়াউর রহমান জুয়েলসহ প্রথম সারির নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। তিনি বলেন, আমরা সাম্যের রাজনীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে একসাথে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু শুধুমাত্র দাড়িপাল্লায় ভোট করার অবরাধে পিস্তল, চাইনিজ কুড়াল দিয়ে যেভাবে হামলা করা করা হয়েছে। সেটা সম্পূর্ণ বিতারিত ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।

 

কোনভাবেই সেটা কাম্য নয়। তিনি আরও বলেন, এ বিষয়ে নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজকে অবহিত করে ব্যবস্থা নিতে অনুরোধ করছেন। তিনিও আইনানুগ ব্যবস্থা নেবেন বলে আশ^স্থ করেছেন। এদিকে নির্বাচন পরবর্তী সময়ে বড়াইগ্রাম গুরুদাসপুরে অন্তত ১০ জনজে পিটিয়ে আহত করেছেন স্থানীয় বিএনপি কর্মীরা এমন অভিযোগও করা হয় সংবাদ সম্মেলনে।

এ বিষয়ে কোন বিএনপি নেতা বক্তব্য দিতে আগ্রহী হন নাই। তবে নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট দিয়ে “নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকান্ডে জড়াতে নিশেধ করেছেন। আর নিশেধ উপেক্ষাকারীদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন বলে হুসিয়ারী দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর