বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সনদ পরীক্ষার পাশের হার ৯৬.৮৯%

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম


নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর অধীনে পরিচালিত দেশব্যাপী নূরানী মাদরাসা সমূহের ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল আজ ২৫ডিসেম্বর- ২০২৫, রোজ বৃস্পতিবার, বাদ মাগরিব প্রকাশ করা হয়েছে।

উক্ত ফলাফল প্রকাশের অনুষ্ঠানটি বোর্ডের প্রধান কার্যালয় মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান আল্লামা খলিল আহমদ কাসেমী সাহেব (দা.বা.) এর হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন, বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন সাহেব (দা.বা.) ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী সাহেব (দা.বা.)।

এবারের ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৩০৯২টি কেন্দ্রে, ১০৩১২টি প্রতিষ্ঠানের ৭২৯৭৩৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পাশের হার ৯৬.৮৯%। জিপিএ- ৫.০০ পেয়েছেন ৪৭,৩৭২ জন।

উক্ত ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বোর্ডের সিনিয়র প্রশিক্ষক-পরিদর্শক মাওলানা সলিমুল্লাহ খাঁন সাহেব, মাওলানা মনজুরুল ইসলাম ও মাওলানা কামরুল ইসলাম সাহেবের যৌথ সঞ্চালনায় ও মাওলানা মুফতী ফাহিম উদ্দীন মাসুম সাহেবের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী কাসেমী সাহেব (দা.বা.), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ডের চেয়ারম্যান ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী সাহেব (দা.বা.), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা মুফতী জসীমুদ্দীন সাহেব (দা.বা.), আরো উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাহেব, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন সাহেব, যুগ্ম মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস সাহেব, অর্থ সচিব হাফেজ মাওলানা ইসমাইল সাহেব, সহ-অর্থ সচিব মাওলানা ওসমান ফয়জী সাহেব, আমেলার সদস্য মাওলানা ওসমান শাহানগরী সাহেব এবং প্রশিক্ষক-পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল হাশেম, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা নুরুল আবসার, মাস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মোখতার হোসাইন সহ অন্যান্য প্রশিক্ষক-পরিদর্শক ও কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর