বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

নেতৃত্বে এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, অংশ নেন সহস্রাধিক নেতাকর্মী।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণমিছিলটির নেতৃত্ব দেন নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। মিছিলটি বনপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় রূপ নেয়। এতে প্রায় ছয় হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। গণমিছিলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণমিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হাকিম বলেন,
“আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে চাঁদাবাজি, দখলবাজি কিংবা জুলুম-নির্যাতনের কোনো রেকর্ড নেই। আমি সবসময় ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করেছি।”

তিনি আরও বলেন, প্রশাসনিক সেবা সহজীকরণ ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বড়াইগ্রাম ও বনপাড়াকে পৃথক দুটি উপজেলা হিসেবে বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। এ সময় তিনি দেশবাসী ও এলাকার জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোজ্জাজ নাঈম, নাটোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস), বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মো. হাবিবুর রহমান এবং সেক্রেটারি আবু বকর সিদ্দিক।

এছাড়া নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবর আলী, বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মো. মহীউদ্দীন, জামায়াত নেতা আব্দুল হান্নান বাদশা ও আইয়ুব আলী, সাবেক শিবির নেতা হুমায়ুন কবীর, ডা. রাশেদুল ইসলামসহ ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও কর্মসূচিতে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণমিছিল ও পথসভাকে ঘিরে পুরো বনপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর