বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আট বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সড়ক মুক্ত করতে গিয়ে বিপাকে  সেনাবাহিনী

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২০২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধ :

দেশের সর্ব উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শহীদ ওসমান শরীফ হাদি হত্যার বিচারের দাবিতে গত ১১ জানুয়ারি শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। প্রায় চার ঘণ্টাব্যাপী এই অবরোধে পঞ্চগড় জেলা শহর কার্যত অচল হয়ে পড়ে।

 

অবরোধের কারণে অসুস্থ রোগী ও প্রসব যন্ত্রণায় কাতর নারীরা অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের বাইরে যেতে পারেননি। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা জানান, শহীদ হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতেই এই মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ সময় পঞ্চগড় জেলা পুলিশ আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে মহাসড়কের এক পাশে অবস্থান নেওয়ার অনুরোধ জানালেও তারা তা মানতে রাজি হননি। জনভোগান্তির বিষয়টি উপেক্ষা করে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান আরও জোরদার করেন। ফলে হাজার হাজার যানবাহন আটকা পড়ে এবং লাখো মানুষ ভোগান্তির শিকার হন।

 

বিশেষ করে পঞ্চগড়ের করতোয়া সেতুর উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সাধারণ মানুষ সেনাবাহিনীর সহায়তা কামনা করেন।
পরিস্থিতির অবনতি দেখে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের বারবার অনুরোধ জানায়, যাতে তারা রাস্তার এক পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালান। তবে আন্দোলনকারীরা সেনাবাহিনীর অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে শুয়ে পড়ে অবরোধ আরও দীর্ঘায়িত করেন।

 

এক পর্যায়ে দেশ ও জনগণের স্বার্থে সেনাবাহিনী আন্দোলনকারীদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় সেনা সদস্যরাও এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন।

 

ঘটনার ধারাবাহিকতায় সন্ধ্যার পর আন্দোলনকারীরা প্রায় দুই শতাধিক সমর্থক নিয়ে পঞ্চগড় সেনা ক্যাম্পের সামনে অবস্থান নেন। পরিস্থিতি শান্ত করতে সেখানে উপস্থিত হন সেনাবাহিনীর পঞ্চগড় ইউনিট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পঞ্চগড় জেলা প্রশাসক এবং এনসিপি নেতা শার্জিস আলম।
এ সময় সেনাবাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলে আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতণ্ডা হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলনকারীরা দাবি করেন, সেনা সদস্যদের আঘাতে কয়েকজন আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন জানান, অল্প মাত্রায় আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিতে চাইলে তাদের ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

পরে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিলে আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পঞ্চগড়ে নতুন করে কোনো আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ