বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন

দৈনিক সোনালী সময় / ২০৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

​ পদবঞ্চিত রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের ত্যাগী পরীক্ষিত ছাত্রদল নেতা পারভেজ ময়ন
​মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো:
দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিবেশে ও রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থেকেও রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রী কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে অবমূল্যায়নের শিকার হয়েছেন ছাত্রদল নেতা মো. পারভেজ ইসলাম ওরফে ময়ন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানামুখী দমন-পীড়ন, রক্তচক্ষু, গুম, হামলা-মামলা ও বন্দুকের নলের ভয়কে উপেক্ষা করে যিনি ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি টিকিয়ে রেখেছিলেন, তাকে সাধারণ সদস্য হিসেবেও কমিটিতে না রাখায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
​তৃণমূল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, চব্বিশের গণ-অভ্যুত্থানে সামনের সারিতে থেকে সাহসী ভূমিকা পালন করা এবং দলের দুঃসময়ে রাজপথে থাকা ত্যাগী কর্মীরা আজ চরমভাবে অবহেলিত। ছাত্রদলের কেন্দ্র থেকে ঘোষিত নিউ গভ. ডিগ্রী কলেজের এই কমিটিকে একটি ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যায়িত করেছেন অনেকেই। অভিযোগ উঠেছে, ত্যাগ ও যোগ্যতার মূল্যায়ন না করে অন্য কোনো অদৃশ্য সমীকরণে বা অনৈতিক লেনদেনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে, যা ছাত্রদলের দীর্ঘদিনের ঐতিহ্য ও আদর্শের পরিপন্থী।
​স্থানীয় রাজনৈতিক মহল ও দলীয় সূত্রে জানা যায়, মো. পারভেজ ইসলাম ময়ন দীর্ঘদিন ধরে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের প্রতিনিধিত্ব করে আসছেন। আওয়ামী শাসনের দুঃসময়ে যখন ক্যাম্পাসে বিরোধীদলীয় ছাত্র রাজনীতি করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তখনো তিনি সক্রিয় থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব এবং দলের প্রতি একনিষ্ঠতা সমকালীন রাজনৈতিক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।
​সদ্য ঘোষিত কমিটিতে তাঁর নাম বাদ পড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কলেজের একাধিক ছাত্রদল কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যাঁরা দলের দুঃসময়ে মামলা-হামলার ভয় মাথায় নিয়ে রাজপথে লড়েছেন, আজ দল সুসময়ে আসায় তাঁদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আর্থিক সুবিধা বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে পকেট কমিটি দেওয়ার যে সংস্কৃতি বাংলাদেশের ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে, তারই প্রতিফলন ঘটেছে এবারের কমিটিতে। এর ফলে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলবেন।”
​২৪-এর ঐতিহাসিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা এই ছাত্রদল নেতার এমন অবমূল্যায়নকে ছাত্রদলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মনে করছেন দলটির শুভাকাঙ্ক্ষীরা। তৃণমূলের দাবি, অনতিবিলম্বে এই ‘পকেট কমিটি’র বিষয়ে খোঁজ নিয়ে পারভেজ ইসলাম ময়নের মতো ত্যাগী ও সাহসী নেতাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করে কমিটি পুনর্গঠন করা হোক, যাতে দলের প্রকৃত চালিকাশক্তিরা বঞ্চিত না হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ