রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় মনির হোসেন, দোয়া ও সমর্থন কামনা পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ। ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ অতিরিক্ত পরিচালক শওকত ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে ডিএনসি পরিবার সনদ বিহীন পশু পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় গরু মৃত্যুর অভিযোগ,দীর্ঘ ৮ মাসেও ভুক্তভোগী কোনো সুরাহা পাইনি, পুনরায় ইউএনও’র কাছে বিচার চেয়ে আবেদন বিএম কলেজে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের নবীন বরণ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: চারজনের কারাদণ্ড রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন হাপাঁনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মাওলানা কুতুব উদ্দিন। রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান।

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

বিশেষ প্রতিনিধি / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে ঢলের পানিতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর এলাকার একটি অংশ তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে সড়কের নিচু অংশ প্লাবিত করেছে। ফলে যানবাহন চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে এবং অনেক যাত্রীকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও উজানের ঢলের কারণে জেলার নদীগুলোর পানি ক্রমাগত বাড়ছে। দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ায় ঢলের চাপ আরও বেড়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, আনোয়ারপুর এলাকায় সড়কের কিছু অংশ নিচু হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে সেখানে পানি ওঠে। এবারও পাহাড়ি ঢলের কারণে সাময়িকভাবে সড়কটি প্লাবিত হয়েছে। পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের ওই অংশটি বর্ষাকালে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। তবে পানি দীর্ঘসময় স্থায়ী না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না বলে তারা আশা করছেন।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিন বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর