শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

পীরগঞ্জে ‘জনতা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘জনতা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো।

​গতকাল (৮ এপ্রিল) দুপুরে পীরগঞ্জের জামতলাস্থ সেন্টারের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি,রংপুর এর সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল আলম লাবু, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আতিয়ার রহমান ও জনতা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান জনাব লতিফা খানম প্রমূখ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান জনাবা লতিফা খানম সহ অনেকে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামতলা মাদ্রাসার (আল-জামিয়াতুল মদিনাতুল উলুম) মুহতামিম জনাব মাওলানা রেজাউল করিম।

​অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর এর সভাপতি এবং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডাঃ ওয়াজিহাতুল নাঈম নকশী।

​সভাপতির বক্তব্যে ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু বলেন, “আমরা পীরগঞ্জবাসীকে অত্যন্ত সুলভ মূল্যে আধুনিক ও নির্ভুল রোগ নির্ণয় সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে আধুনিক ডিজিটাল ল্যাব ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ব্যবস্থা থাকবে।”

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর