শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত* ক্যাম্পের বাইরে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীতে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহাসড়ক দূর্ঘটনা… ভোলা -চরফ্যাশন প্রতিনিধিঃ মোঃ ছোবাহান হাওলাদার বোরহানউদ্দিন ভোলা। বেপরোয়া সিএনজি ভোলা চরফ্যাশন মহাসড়ক। বোরহানউদ্দিন উপজেলাধীন দালাল বাজার মহাসড়কে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ থেকে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকলে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। পালংখালী সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ৪ জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সরদার কারিমুল ইসলাম শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন

পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে জখম মামলার আসামি মিরাজসহ দু’জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬

দৈনিক সোনালী সময় / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

মোঃ আকবর আলী মোল্লা খুলনা

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ অক্টোবর ২০২৬ ইং তারিখ, এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি’র সোনাডাঙা থানাধীন কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে ছিনতাইকালে চাপাতি দিয়ে গুরুতর জখমের ঘটনার আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯),

পিতা: ফারুক মিয়া, সাং: হাজী মহসিন রোড, ২। মোঃ ইব্রাহিম গাজী (৪২), পিতা: মৃত আকবর আলী, সাং: সরকারপাড়া টুটপাড়া, উভয় থানা: খুলনা সদর, জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করে।মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায়, খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) গত ০৯ অক্টোবর ২০২৬ ইং তারিখ, খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশা যোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা

ছিনতাইকারী পথরোধ করে তার কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির উপরে কুপিয়ে জখম করে। পরবর্তীতে খুলনা থানার অফিসার ইনচার্জ ও সোনাডাঙ্গা থানার মোবাইল গাড়ির সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করান।

পরবর্তীতে তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপরোক্ত ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উল্লেখ যে, ধৃত আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজের পিসিপিআর বিশ্লেষণে দেখা যায়, কেএমপি’র খুলনার আড়ংঘাটা ও সদর থানায় তার বিরুদ্ধে একাধিক গুরুতর আঘাতসহ চুরি ও ডাকাতির মামলার তথ্য রয়েছে।

এছাড়া, আসামি ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি মিরাজ ও ইব্রাহিম উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে কেএমপি, খুলনার সদর থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

মহাসড়ক দূর্ঘটনা… ভোলা -চরফ্যাশন প্রতিনিধিঃ মোঃ ছোবাহান হাওলাদার বোরহানউদ্দিন ভোলা। বেপরোয়া সিএনজি ভোলা চরফ্যাশন মহাসড়ক। বোরহানউদ্দিন উপজেলাধীন দালাল বাজার মহাসড়কে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ থেকে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকলে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।