বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল শেরপুরের মেধাবী শিক্ষার্থী তাসফিয়া নাছির

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল শেরপুরের মেধাবী শিক্ষার্থী তাসফিয়া নাছির

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে শেরপুর জেলার মুখ উজ্জ্বল করেছে মেধাবী শিক্ষার্থী তাসফিয়া নাছির। শেরপুর সদর উপজেলার নবারুণ পাবলিক স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে এই গৌরবজনক সাফল্য অর্জন করেছে।

তাসফিয়ার এই অসাধারণ কৃতিত্বে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তাসফিয়ার বাবা মরহুম নাসির উদ্দিন সুজন ছিলেন সূর্যদী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে এলাকায় অত্যন্ত সম্মানিত ছিলেন। তাঁর আদর্শ ও শিক্ষার আলো আজও পরিবারের জন্য প্রেরণার উৎস হয়ে আছে।

তাসফিয়ার মা শরিফুন নাহার শম্পা একজন শিক্ষিকা। সন্তানের পড়াশোনায় তাঁর আন্তরিক যত্ন, সঠিক দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম তাসফিয়ার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেরপুর শহরের গিদ্দানারায়নপুর এলাকার বাসিন্দা তাসফিয়ার এই সাফল্যে এলাকাবাসী গর্বিত। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং বিশ্বাস প্রকাশ করেছেন যে, সে ভবিষ্যতেও মেধা, অধ্যবসায় ও সততার মাধ্যমে আরও বড় বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।

তাসফিয়ার পরিবার সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন, যাতে সে ভবিষ্যতে উচ্চশিক্ষায় কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখে একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর