বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার  অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে ঝিনাইগাতীতে যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল শ্রীবরদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা

ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা।

বিশেষ প্রতিনিধি / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে প্রিন্স রায় দীপ্ত (২৩) নামের এক হিন্দু যুবক ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তি করায় ওই যুবকের বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল।  কটুক্তি প্রিন্স রায় দীপ্ত  উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের গরকাটি গ্রামের নিখিল রায়ের ছেলে।

‎ মঙ্গলবার (২৩-ই জুন) দুপুরে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে মিছিলটি করে কয়েক হাজারো উত্তেজিত জনতা। মিছিল শেষে মিছিলকারীরা বাদাঘাট পুলিশ ফাঁড়ির গেইটের সামনে তার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে।

‎স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গরকাঠি গ্রামের নিখিল রায়ের ছেলে প্রিন্স রায় দীপ্ত ফেইসবুকে  তার নিজের Prince Roy Dipto আইডিতে  বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) ও ইসলামকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে একটি পোস্ট করলে পোস্টটি এলাকার মুসলিম জনতার নজরে আসে। পরে মঙ্গলবার দুপুরে কটুক্তিকারী দীপ্ত রায় বাদাঘাট বাজারে আসলে উত্তেজনা তার উপর হামলা করে।  এ সময় দীপ্ত রায় প্রাণ রক্ষার্থে পেট্রোল ব্যবসায়ী মোক্তার হোসেনের দোকানে গিয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এসে উত্তেজিত জনতাকে দীপ্ত রায়কে বিচারের আওতায় নেয়া হবে মর্মে আশ্বাস দিয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে উপস্থিত কয়েক হাজার জনতা দীপ্ত রায়কে না পেয়ে বিকালে সাড়ে ৪ টার দিকে তার গরকাঠি গ্রামের গিয়ে তার বসতবাড়ি, দোকান ঘর ও স্থানীয় মন্দিরে হামলা করে ভাঙচুর করে। এই খবর পেয়ে তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, খবর পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এবং কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য দীপ্ত রায়কে সর্বোচ্চ শাস্তির আওতায় নেয়া হবে বলে উপস্থিত জনতাকে শান্ত করা হয়। এবং পরবর্তীতে আর কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য দীপ্ত রায়ের বাড়িতে পুলিশের টহল বাসানো সহ স্থানীয় এলাকাবাসীর সমন্বয় ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর