রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনসেবায় মানবিক উদ্যোগ বাবাকে হারিয়েও থেমে যাননি:মায়ের ত্যাগে বিসিএস কৃষি ক্যাডার হলেন যোবায়ের রহমান ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকীতে হলদিয়া সমাজ কল্যাণ পরিষদের জিয়ারত সরাইলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি। ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি। রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ময়মনসিংহের শাতিল মাহমুদ আকন্দ জয়ের স্বপ্নজয়:কয়েট থেকে ৪৫ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনসেবায় মানবিক উদ্যোগ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনসেবায় মানবিক উদ্যোগ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার বালুরচর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) আয়োজিত এ ক্যাম্পে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এ.এস.এম. মাকিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে এ ধরনের সেবামূলক কার্যক্রমে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর