বকশীগঞ্জে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের
কলেজ শাখা’র আহ্বায়ক কমিটি অনুমোদন।
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।
তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে
জামালপুরের বকশীগঞ্জে
সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখায় আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
১৫ই অক্টোবর বৃহস্পতিবার
তিন মাস মেয়াদি ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটি অনুমোদনকালে উপস্থিত ছিলেন আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের
সভাপতি,ডাঃমোঃহাবিবুর রহমান।
তার উপস্থিতিতে কলেজ পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সম্পৃক্ততার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু সাঈদ, সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম এবং কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃঅপূর্ব সিয়াম।
অনুমোদিত কমিটিতে মোঃমাহিন আল হাসানকে আহ্বায়ক এবং মোঃ জিয়ারুলকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও যুগ্ম-আহ্বায়ক
যুগ্ম-সদস্যসচিব ও কার্যকরী সদস্যসহ মোট ২৫ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
নব-গঠিত এ কমিটির মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন রক্তদাতা তৈরি এবং জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে রক্তদানের মতো মহৎ উদ্যোগে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি পেলে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।