বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

বগুড়ায় দুই শিশু‌র গলা কাটা ও মা‌য়ের ফাঁস লাগা‌নো মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বগুড়ার শাজাহানপুরে দুই শিশুর গলা কাটা ও মায়ের ওড়না পেঁচা‌নো মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সা‌ড়ে ১০টা নাগাদ উপজেলার খৈলশাকান্দি গ্রামে নিজের ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হ‌লেন, ওই গ্রা‌মের সেনা সদস্য শাহাদত হোসেন কাজ‌লের স্ত্রী সা‌দিয়া বেগম (২৫), তার দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)।

এ ঘটনায় শাহাদাত‌ হোসেনকে হেফাজ‌তে নি‌য়ে‌ছে পুলিশ।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সকাল সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ ও মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহ‌তের স্বজনরা জানান, পারিবারিক নানা বিষয়ে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। শাহাদত হোসেন গত শুক্রবার ছুটিতে বাড়ি আসেন। গতকাল রা‌তে এবং আজ সকা‌লেও তা‌দের ম‌ধ্যে ঝগড়া হয়।

দুই শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধারের সত্যতা নি‌শ্চিত ক‌রে বগুড়ার অ‌তিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান ব‌লেন, ‘আমরা ঘ‌রের ম‌ধ্যে তিন‌টি লাশ পে‌য়ে‌ছি। এর ম‌ধ্যে দুই শিশুর গলাকাটা এবং মা‌য়ের গলায় ওড়না পেঁচা‌নো ছিল। সব কটি মরদেহ খা‌টের ওপ‌র ছি‌ল।’

তা‌দের মৃত্যুর কারণ এখনো প‌রিষ্কার নয় জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ময়নাতদ‌ন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যা‌বে। তবে আমরা জান‌তে পে‌রে‌ছি, নিহ‌তের স্বামী শাহাদাত হোসেন ঘ‌রের ভেত‌রে তা‌দের মরদেহ দেখে অসুস্থ হ‌য়ে প‌ড়েন। তি‌নি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন। তা‌কে আমরা হেফাজতে রে‌খে‌ছি। ঘটনার মূল রহস্য উদঘাট‌নে তদন্ত চল‌ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর