বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে মানবিক সংগঠন ধাম্মা মিশন সাময়িকী ম্যাগাজিন এবং মোরক উন্মোচন বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে তাড়াশে রাতভর পুলিশের অভিযান, আদালতের পরোয়ানায় গ্রেপ্তার ৭ বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। দুর্গাপূজা উপলক্ষে তাড়াশ বাজারে জমে উঠেছে মাছের মেলা প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া ও সমর্থন প্রত্যাশী রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত, ৮৪ শিক্ষার্থীকে ১ লাখ ৬৮ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে

দৈনিক সোনালী সময় / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মোঃ আরমান হোসেন ডলার, স্টাফ রিপোর্টার, বগুড়া:– বগুড়া মহানগরীর ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন বগুড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি এমপির প্রতিনিধি অ্যাডভোকেট সোহেলী মাহমুদ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন বগুড়া মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি এবং ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সোহেলী মাহমুদ। এ সময় তিনি সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির পক্ষ থেকে পূজামণ্ডপ সংশ্লিষ্টদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সিনিয়র সহসভাপতি মাফু, মজিদ ও জলিল; বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার; বগুড়া জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন; মতিন, কাজল; ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া জাহান, মেহেরুন, মৌসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

স্থানীয় পর্যায়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদানের এ উদ্যোগকে ধর্মীয় উৎসবে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর