রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটার মল্লিকের মোড়ে আমীর এজাজ খানের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি :

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খানের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বটিয়াঘাটার চক্রাখালী মল্লিকের মোড় সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি গৌর পদ মল্লিক। বিশিষ্ট শিক্ষক দেবাশীষ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক নিরু, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি, জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমিন লিটন, সদস্য সচিব আছাবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুল সাত্তার আঁকন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা মহিলা দলের সদস্য সচিব কানিজ ফাতেমা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাকিল হোসেন, ছাত্রনেতা ইসমাইল খান, বায়েজিদ বিশ্বাস ও সোহরাব খলিফা।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রমেশ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, গোবিন্দ মল্লিক, অবসরপ্রাপ্ত শিক্ষক রাজ কুমার রায়, হরিদাস রায়, বিজন কুমার মল্লিক, সার্ভেয়ার শ্যামল কুমার বকসী, সার্ভেয়ার রঞ্জিত কুমার মল্লিক, সাবেক ইউপি সদস্য নিখিল চন্দ্র মল্লিক ও বিপ্রদাস টিকাদার কার্তিক, মনোজ মল্লিক, বিপ্লব মল্লিক, বিধান হালদার, ইউপি সদস্য আশিক সরদার, নিতিশ মল্লিক, প্রদীপ কুমার টিকাদার, প্রসাদ টিকাদার, রঞ্জিত কুমার টিকাদার, উত্তম কুমার টিকাদার, ফাল্গুনী গোলদার, বিপুল টিকাদার, উজ্জ্বল টিকাদার, সবুজ টিকাদার, অনিমা টিকাদার, এঞ্জিলা পান্ডেসহ সনাতন ধর্মাবলম্বী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আলহাজ্ব আমীর এজাজ খান একজন জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর