বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

বাঁশখালীতে আইনশৃংখলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে উপজেলা আইনশৃংখলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা গতকাল উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসাইন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আবদুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, সরকারি আলাওল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির আহমেদ নাহিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওবায়ইদুল হক, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল, জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, ফায়ার সাভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, বিকাশ দত্ত, শহিদুল ইসলাম সিকদার, মোঃ আবুল কালাম, রোকসানা আক্তার, রাশেদ নুরী, মোছাম্মদ তানজীম, নুরুল আমিন ছানুবী, মোহাম্মদ আবুল কাশেম, এম হারুনুর রশিদ প্রমুখ।

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বাঁশখালীর আইনশৃংখলা উন্নয়নে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে সহযোগিতার আহবান জানান।

 

ওসি সাইফুল ইসলাম বলেন, মানবপাচার একটি জাতীয় এবং স্থানীয় বাস্তব সমস্যা। এর বিরুদ্ধে সুশৃঙ্খল ও স্থানীয়ভাবে সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
এমন সভা প্রমাণ দেয় যে শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, শিক্ষাক্ষেত্র, সমাজসেবা, ইউনিয়ন–প্রশাসন ও জনপ্রতিনিধি মিলেই কাজ করবে।

 

স্থানীয় পর্যায়ে সচেতনতা, সমন্বয় ও সহায়তা বৃদ্ধি পেলে — অর্থনৈতিক দুর্বলতা, সময়োপযোগী নজরদারি ও সমাজ সচেতনতা সৃষ্টি হবে, যা মানবপাচার প্রতিরোধে কার্যকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর