বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

বাঁশখালীতে ক্বারি মোহাম্মদ এমরানের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বাঁশখালীতে ক্বারি মোহাম্মদ এমরানের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য এক ধর্মীয় পরিবারের সন্তান, মরহুম আল্লামা মুফতি আহমদ ছগির (রহ.)-এর সুযোগ্য সন্তান, হেফাজতে ইসলাম বৈলছড়ি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি এবং বলছড়ি মারকাজুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারি মোহাম্মদ এমরানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংঘটিত এই ন্যাক্কারজনক হামলায় ক্বারি এমরান গুরুতরভাবে আহত হন। এ ঘটনায় ধর্মপ্রাণ জনসাধারণসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার সম্মানিত আমীর মাওলানা নুরুল হক সুজিশ এক বিবৃতিতে বলেন, “এ ধরনের হামলা শুধু একজন আলেমের ওপর নয়, বরং দ্বীনি অঙ্গন ও ইসলামী মূল্যবোধের ওপর আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সংগঠনটির বিপ্লবী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান জসিম বলেন, “বাঁশখালীর মাটিতে আলেম-উলামাদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

এদিকে বাঁশখালী কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি মুফতি মাওলানা ওবায়দুল্লাহ এবং সেক্রেটারি মাওলানা মোঃ ইসহাকও পৃথক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বলছড়ি ইউনিয়ন শাখা হেফাজতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইব্রাহিম, বাঁশখালী ইসলামী যুব কাফেলার সভাপতি মাওলানা জুনাইদুর রশিদ শওকী এবং সেক্রেটারি মাওলানা হানিফ আল মাহমুদও একই সুরে প্রতিবাদ জানিয়ে বলেন, “এই হামলা পরিকল্পিত এবং এর পেছনে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।”

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর