শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা

বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী আর্মি ক্যাম্প জানতে পারে যে, উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরি খাসমহল বাজার এলাকায় কুখ্যাত মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলম (৩৬) তার নিজ বাসভবনে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারি (বুধবার) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল হোতা জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘর তল্লাশিকালে তার স্ত্রী ও মাদক ব্যবসার সহযোগী পারভিন আক্তার (২৬)-কে হাতেনাতে আটক করা হয়।
এ সময় আটককৃত পারভিন আক্তারের হেফাজত থেকে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১৩,৩৩০ টাকা, ১ লাখ টাকার একটি ব্যাংক চেক, ৩টি লিখিত ও ৩টি খালি স্ট্যাম্প জব্দ করা হয়। পাশাপাশি মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি সিসিটিভি ক্যামেরা, ১টি ২০ ইঞ্চি সিঙ্গার মনিটর, ১টি টিভি অ্যাডাপ্টার, ৪টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (LEA) কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাঁশখালী সেনা ক্যাম্প সূত্র জানায়, এলাকার জননিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর