বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

বানারীপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার। 

বার্তা সম্পাদক / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে চাঁদা না পেয়ে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। রবিবার (১৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বরিশাল জেলার আওতাধীন বানারীপাড়া উপজেলার ওই দুই নেতার পাশাপাশি নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকেও একই অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাইশারী ইউনিয়নে বিভাস ঋষি নামে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে তা না পেয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে রফিক মল্লিক ও মাকসুদুর রহমান ডালিমের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রথমদিকে শালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় যুবদল বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের বহিষ্কার করে এবং ভুক্তভোগী বিভাস ঋষির পরিবারের খোঁজখবর নেয়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপের বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

১৫/০২/২৬
মোঃ সাব্বির হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর