শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন,

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ও ভানোর ইউনিয়নে সম্প্রতি সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,ঢাকা’র সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দেবনাথ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে নয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এ পর্যন্ত দুওসুও ইউনিয়নে ছয়টি পরিবার, ও ভানোর ইউনিয়নে ৩ তিনটি পরিবারসহ মোট নয়টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক, মোট ১৫ বান্ডিল ঢেউটিন ও ৫৪ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিস সূত্রে জানা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের আবেদন জমা রয়েছে। ধারাবাহিকভাবে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও অনুরুপভাবে ঢেউটিন ও অর্থের চেক প্রদান করা হবে। বিতরণের পূর্বে প্রধান অতিথি ডাক্তার আব্দুস সালাম এমপি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসন ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে তাৎক্ষনিক কম্বল ও শুকনো খাবার প্রদান করা হয়। অগ্নিকান্ডের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। এই সহযোগিতা পর্যাপ্ত নয়। অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সম্পদশালী ও দাতা সংস্থাদের এগিয়ে আসার আহবান জানান তিনি । এসময় উপস্থিত আরও ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিউল মার্ডি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রমজান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর