শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

বাস্তবতার মুখোমুখি নির্বাচনী রাজনীতি—-মোঃ সেলিম উদ্দীন

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মো: সেলিম উদ্দীন

আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই। রাষ্ট্রবিজ্ঞান বা নির্বাচনী কৌশলের জটিল হিসাব-নিকাশ আমার আলোচনার বিষয় নয়। তবে, সাধারণ মানুষের সঙ্গে মিশে, চায়ের টেবিল থেকে হাট-বাজার, ইত্যাদি জনপদের নানামুখী আলাপ থেকেই যে বাস্তব চিত্রটি ভেসে ওঠে, তার আলোকে একটি ব্যক্তিগত অভিমত তুলে ধরা নাগরিক হিসেবে অযৌক্তিক নয়।

আসন্ন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় সত্য হলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনী মাঠ স্বাভাবিক অর্থে ভারসাম্যহীন। দেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের শাসক রাজনৈতিক শক্তির অনুপস্থিতি নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলবে, এতে সন্দেহ নেই। তবে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যদি মনে করেন, জামায়াতে ইসলামী নিরঙ্কুশ বিজয়ের পথে, তাহলে তা বাস্তবতার চেয়ে কল্পনার স্বর্গ রাজ্যে হামগুড়ি হাওয়ার মত মনে হয় আমার কাছে ।

বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ পরিবর্তনের ইতিহাসে জামায়াতে ইসলামীর এমন কোনো ইতিবাচক ও গ্রহণযোগ্য ভূমিকা নেই, যা সাধারণ মানুষকে বিএনপির বাইরে গিয়ে তাদের ওপর আস্থা রাখতে উদ্বুদ্ধ করবে। মুক্তিযুদ্ধের প্রশ্নে বিতর্কিত অবস্থান, গণতান্ত্রিক আন্দোলনে সীমিত ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসযোগ্য অভিজ্ঞতার অভাব,সব মিলিয়ে তারা এখনো গণমানুষের কাছে বিকল্প নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার কাছে মনে হয় না।

রাজনীতি শূন্যতায় ভরা কোনো ঘর নয় যে, যে-কেউ এসে দখল নেবে। রাজনীতি গড়ে ওঠে ইতিহাস, ত্যাগ, আস্থা ও মানুষের দীর্ঘ অভিজ্ঞতার ওপর। একটি শক্তির অনুপস্থিতি মানেই আরেকটি শক্তির স্বয়ংক্রিয় উত্থান। এই সরল অঙ্ক রাজনীতিতে চলে না। তাই অতিরিক্ত আত্মতৃপ্তি বা অলীক আশায় বিভোর হওয়ার আগে বাস্তবতার মাটিতে দাঁড়ানো জরুরি। কথায় আছে, বোকার সুখ মনে মনে। রাজনীতিতে এর পরিণতি সাধারণত সুখকর হয় না।

বাংলাদেশের মানুষ আবেগে নয়, অভিজ্ঞতায় ভোট দেয়। এটাই এ দেশের রাজনীতির সবচেয়ে বড় সত্য। আর যারা এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হবে, তাদের জন্য নির্বাচনী ফলাফল শেষ পর্যন্ত হবে কঠিন এক বাস্তব পাঠ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর