সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক। তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

প্রতিবেদকের নাম / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় বিএনপির এক প্রভাবশালী নেতার কথিত অনিয়ম, দুর্নীতি ও নানা অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আরমান হোসেন ডলারকে হত্যা ও গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মানবাধিকার নেতা মো. আরমান হোসেন ডলার বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আলী। তিনি বগুড়া জেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক, বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিখিত অভিযোগে মো. আরমান হোসেন ডলার উল্লেখ করেন, মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও কথিত অপকর্মের বিষয়ে তিনি গত ২৯ ও ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন। এরপর থেকেই অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সহযোগীদের মাধ্যমে বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গত ২ সেপ্টেম্বর সকালে তাঁর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাঁর ছেলেকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

একই ঘটনায় বিভিন্ন নম্বর থেকে ফোন করে অভিযুক্তের অফিসে দেখা করতে বলা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি হুমকির বিষয়টি অস্বীকার করায় তা সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি।

এরপর গত ৩ ও ৪ সেপ্টেম্বর অভিযুক্ত মোহাম্মদ আলীর ব্যবহৃত নম্বর থেকে একাধিকবার ফোন দেওয়ার অভিযোগও করেন মো. আরমান হোসেন ডলার।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মো. আরমান হোসেন ডলার বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর