রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : তানোরে মেজর শরীফ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষ নিরাপদে থাকবে। বিএনপির হাতেই এদেশ নিরাপদ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি জনপ্রিয় দল হিসেবে বিশ্বে পরিচিত লাভ করেছে। এদেশের মেহনতী মানুষের উন্নয়নে বিএনপিকে বিপুল পরিমান ভোট দেবে ইনশাল্লাহ।

সোমবার ৯ ফেব্রুয়ারি পড়ন্ত বিকেলে রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি বক্তব্যে রাজশাহী-১ (তানোর-গাদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, দেশের উন্নয়নে হ্যাঁ এবং ধানের শীষে ভোট দেবেন। ১৭ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড ও প্রান্তিক কৃষকের কৃষি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেক কার্ডধারী ব্যক্তি প্রতি মাসে নগদ টাকা পাবেন এবং কৃষকরা বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন। এই কার্ডের মেয়াদ থাকবে পাঁচ বছর। এছাড়াও নির্বাচনি এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করারও প্রতিশ্রুতি দেন মেজর শরীফ উদ্দিন।

তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন।

তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপির বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান ও দলের সভাপতি মোমিনুল হক মমিন এবং উপজেলার বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা প্রমুখ।

উক্ত জনসভায় তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও কয়েক হাজার সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর