বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন তাহিরপুরের হাবিবুর রহমান। চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশিতে ৬৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক তাড়াশ ভূমি অফিসে নতুন নেতৃত্ব, বাড়ছে সেবাপ্রত্যাশীদের আশা দায়িত্বে মো. সাইফুল ইসলাম সাইফ ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি

বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বার্তা সম্পাদক / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার-এর সঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা হয়।

এ সময় বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের জন্য ইউএনওর কাছে অনুরোধ জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য জিয়াউর রহমান, সদস্য মোঃ শুকুর আলী এবং সদস্য উত্তরণ দাস জয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর