রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদকের নাম / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

তাজুল ইসলাম (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের দড়িনন্দগ্রাম এলাকায় বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার এ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, সাবেক ছাত্র নেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে মসজিদের ভূমিকা অপরিসীম। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ইবাদতের সুযোগ সৃষ্টি হওয়ায় এই কমপ্লেক্সটি এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার এ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এএসএ রায়হান, যুগ্ম সম্পাদক মোঃ আহসান হাবিব আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, দড়িনন্দগ্রাম জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপি নেতা মোঃ ফারুক, ইঞ্জিনিয়ার মোঃ দুলাল হোসেন, দড়িনন্দগ্রাম স্পোর্টিং ক্লাবের সভাপতি আহসান হাবিব, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ নিশাত ইসলাম, মোঃ ইউসুফ আলী, আহমেদ মুসাসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিলের সার্বিক পরিচালনা করেন বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর সত্ত্বাধিকারী মোঃ আব্দুল মান্নান। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর