বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন সুজন আহাম্মেদ ভাঙা আয়নার শহর: নীরবতাকে দূর্বলতা আর অশিষ্টতাকে স্মার্টনেস ভাবা হয়। প্রবাসীদের রক্তঘামে গড়ে ওঠা সমৃদ্ধি: স্বীকৃতি ও সুরক্ষার অধিকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন,বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। গ্রেটার সিলেট কমিউনিটির সম্মেলনে প্রবাসীদের দাবি: ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালু ও ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের আহ্বান কিশোরগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে একই মঞ্চে আওয়ামী লীগ নেতা, এলাকায় আলোচনা বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও শিক্ষা প্রসারে শিক্ষার্থীদের পাশে নানিয়ারচর সেনা জোন উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

বেহেলী ইউনিয়নের ১নং ওয়ার্ডকে ‘মডেল’ হিসেবে গড়ার প্রত্যয়ে মেম্বার পদে লড়বেন আলী রাজা।

বিশেষ প্রতিনিধি / ২১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আসন্ন ১নং বেহেলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড (আছানপুর, উমেদপুর, হরিপুর ও হেরাকান্দি) থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক আলী রাজা। একটি আধুনিক, সুশাসিত ও উন্নয়নমুখী ‘মডেল ওয়ার্ড’ গড়ার প্রত্যয় নিয়ে তিনি এলাকাবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী রাজা দীর্ঘদিন ধরে এলাকার অবহেলিত, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সুখে-দুঃখের সাথী হিসেবে পাশে থেকেছেন। নিঃস্বার্থভাবে বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকার সর্বস্তরের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন তিনি। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার এই ধারাবাহিকতা বজায় রাখতেই এবার ইউপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি ১ নম্বর ওয়ার্ডের গ্রামগুলোতে জোরদার গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময়, উঠান বৈঠক ও নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমে ওয়ার্ডের সার্বিক সমস্যা ও সমাধানের সম্ভাব্য উপায় তুলে ধরছেন।

এদিকে, সমাজসেবক আলী রাজা মেম্বার পদে লড়ার ঘোষণা দেওয়ার খবর ছড়িয়ে পড়ায় ১নং ওয়ার্ডের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। চা-স্টল থেকে শুরু করে হাটে-বাজারে সর্বত্র তাকে নিয়ে বইছে আলোচনার ঝড়। গণসংযোগে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া আলী রাজার পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সাধারণ ভোটারদের অনেকেই মন্তব্য করছেন— সৎ, বিনয়ী ও সেবামুখী ব্যক্তিত্ব হওয়ায় এলাকার সুষম ও সঠিক উন্নয়নের জন্য আলী রাজার বিকল্প নেই।

প্রার্থিতা প্রসঙ্গে আলী রাজা জানান, “আমার লক্ষ্য ব্যক্তিগত কোনো পদ-পদবি বা লাভ নয়, বরং ১নং ওয়ার্ডের আছানপুর, উমেদপুর, হরিপুর ও হেরাকান্দি গ্রামের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং অবহেলিত এলাকাটিকে একটি স্বাবলম্বী ও মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করা। অবহেলিত ও মেহনতি মানুষের সেবাতেই আমি আজীবন উৎসর্গ করতে চাই। ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়েই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব।”

ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ ও সাধারণ ভোটারদের ধারণা, আলী রাজার মতো সৎ, সমাজসেবী ও প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব নির্বাচিত হলে ১নং ওয়ার্ডে অবহেলিত এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর