শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা

বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনে বিএনপির বিকল্প নেই: ছাত্রনেতা মোরশেদ হাসান

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি বৈষম্যহীন, সম্প্রীতিমূলক রাষ্ট্রগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ছাত্রনেতা মোরশেদ হাসান। তিনি বলেন, “দেশে গণতন্ত্র আজ চরমভাবে বিপর্যস্ত। মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। এই সংকট থেকে উত্তরণে বিএনপিই একমাত্র ভরসা।” মোরশেদ হাসান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথে একটি নতুন যাত্রা শুরু হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তারেক রহমান দেশে ফিরলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে নতুন গতি আসবে, ইনশাআল্লাহ।” ছাত্রনেতা মোরশেদ হাসান বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্ব প্রয়োজন। বিএনপি সেই নেতৃত্ব দিতে সক্ষম, যা অতীতে প্রমাণিত হয়েছে।” শেষে তিনি ছাত্রসমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলনের মাধ্যমে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বৈষম্যহীন, সম্প্রীতিমূলক রাষ্ট্রগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ছাত্রনেতা মোরশেদ হাসান।
তিনি বলেন, “দেশে গণতন্ত্র আজ চরমভাবে বিপর্যস্ত। মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার হরণ করা হয়েছে। এই সংকট থেকে উত্তরণে বিএনপিই একমাত্র ভরসা।”

মোরশেদ হাসান আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথে একটি নতুন যাত্রা শুরু হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তারেক রহমান দেশে ফিরলে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে নতুন গতি আসবে, ইনশাআল্লাহ।”
ছাত্রনেতা মোরশেদ হাসান বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্ব প্রয়োজন। বিএনপি সেই নেতৃত্ব দিতে সক্ষম, যা অতীতে প্রমাণিত হয়েছে।”

শেষে তিনি ছাত্রসমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলনের মাধ্যমে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর