শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে মেধাক্রমে চতুর্থ ফজলে রাব্বী হৃদয় লিটনসহ রাজশাহীর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ০৫; বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ধোপাজান চলতি নদীতে বালু পাথর-লুটপাট বন্ধে ও বৈধ ইজারা দিয়ে নদী চালুর দাবিতে মানববন্ধন। তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।

ভারতের আগ্রাসনের প্রতিবাদে বাঁশখালীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 

 

চট্টগ্রামের বাঁশখালীতে ভারতের আগ্রাসন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখা।

হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী, আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার মুহতারাম আমীর মাওলানা নুরুল হক সুজিস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম সৌদি শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন আল রাজি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হেলাল উদ্দিন পুকুরিয়বী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান জসিম।

এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভা আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, মাওলানা রেজাউল করিম ইরফান, মাওলানা নুরুল আবসার, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা ইসমাইল জবিহুল্লাহ, মুফতি হামিদুল হক, মুফতি সাইদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের ওপর নির্যাতন ও আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। একইসঙ্গে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালনের মাধ্যমে জনমত গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর