শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ ও ন্যাশনাল নিউজ ক্লাবের গভীর শ্রদ্ধা

প্রতিবেদকের নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড এবং বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠন দুটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল–এর নেতৃত্বে নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন—“একুশ মানে অধিকারের সংগ্রাম, একুশ মানে সাংস্কৃতিক সংগ্রাম। ভাষা আন্দোলন ছিল আমাদের জাতীয় স্বাধীনতার প্রথম সোপান। এই আন্দোলনের পথ ধরেই আমরা ধাপে ধাপে মহান স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি এবং স্বাধীনতা অর্জন করেছি। একুশের চেতনা কখনো ধ্বংস হওয়ার নয়, কখনো ম্লান হওয়ার নয়। পৃথিবী ও মানবসভ্যতা যতদিন থাকবে, ততদিন একুশ আমাদের সাহস জোগাবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করবে।”

তিনি আরও বলেন—“আমরা সমাজের অসহায়, ভূমিহীন ও গৃহহীন মানুষের অধিকার আদায়ে কাজ করছি। তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বদা সোচ্চার থাকব।”

এ সময় এসটিভি বাংলার নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন—“দেশের সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন করতে হবে। নতুন সরকারের কাছে আমার দাবি, আদালতসহ গুরুত্বপূর্ণ দপ্তরে দ্রুত বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা হোক।”

সংগঠনের সহ-সভাপতি এ. মান্নান বলেন—“রক্তের বিনিময়ে বাংলা ভাষা অর্জন করলেও আমরা এখনো তার পূর্ণ মর্যাদা রক্ষা করতে পারিনি।”

সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী বলেন—“জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ‘রাষ্ট্রভাষা বাংলা’র দাবিতে সূচিত এ আন্দোলন শুধু মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন ছিল না, বরং এটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের সর্বত্র এখনো বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রয়োগ নিশ্চিত হয়নি—এ ব্যর্থতার দায় আমাদের সবার।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, মোঃ ওবাইদুল ইসলাম, মিসেস কহিনুর বেগম, মাসুদ পারভেজ, মোঃ হেকমত আলী, মোঃ আজিজ প্রধান, মাকসুদা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন জাহান, মাহমুদা বেগম, নুরুল ইসলাম, মোঃ হেলাল, সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর