বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে?
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ভূমিদস্যুতা ও দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে তীব্র মানববন্ধন, বিচার দাবিতে সোচ্চার জনতা

দৈনিক সোনালী সময় / ১৪৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ভূমিদস্যুতা, মাদক ব্যবসা ও দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে সাধারণ মানুষ। রবিবার (২৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ভুয়া লিজের কাগজপত্র তৈরি করে সরকারি সম্পত্তি দখল করে আসছে। শুধু তাই নয়, এই চক্র মাদক ব্যবসা ও উচ্চ সুদের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে আর্থিকভাবে নিঃস্ব করছে বলেও অভিযোগ ওঠে। এতে করে এলাকাজুড়ে চরম ভোগান্তি ও অনিরাপত্তা তৈরি হয়েছে বলে জানান বক্তারা।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের চোখের সামনে এ ধরনের অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, যা সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিচ্ছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

মানববন্ধনে “ভূমিদস্যুদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “দুর্নীতিবাজদের বিচার চাই”, “সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের জবাবদিহিতা চাই”—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ