বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ভূরুঙ্গামারীতে বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোঃ রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ২৫১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়।

পরে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা-এর, তবে তিনি অনিবার্য কারণে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী নিজাম, যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন, ইফতেখারুল ইসলাম শ্যামা, মোখলেছুর রহমান, সাখাওয়াত হোসেন তাওহীদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ এবং আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল।

এছাড়া উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হলো ৭ নভেম্বর। এই চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে।”

বক্তারা জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে দলমত নির্বিশেষে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে বিজয়ী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ