রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

ভোগান্তির নাম বড়শশী সরদার পাড়া-ভাউলাগঞ্জ সংযোগ সড়ক: চেয়ারম্যানের আশ্বাসে ফল মেলেনি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

​পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কোনা বালাপাড়া হতে সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধির উদাসীনতায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে জনমনে।

​সরেজমিনে দেখা যায়, পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ হতে কোনা বালাপাড়া পর্যন্ত সড়কটি পাকাকরণ করা হলেও বাকি এক কিলোমিটার অংশ এখনো অবহেলিত। জনগুরুত্বপূর্ণ এই অংশটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে ছোট-বড় গর্ত ও খানাখন্দে ভরে যায়। আবার শুষ্ক মৌসুমে বালু ও ধুলিকণার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বড়শশী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম রাস্তাটি পাকাকরণের বিষয়ে বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেননি। এলাকাবাসী জানান, চেয়ারম্যান এই এলাকার মানুষের দুর্ভোগের কোনো খোঁজখবর রাখেন না এবং দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে তার কোনো মাথাব্যথা নেই। ফলে সরদার পাড়া, আফজালের মোড়, সরকার পাড়া, দেন্দা পাড়া এবং পূর্ব সরদার পাড়ার মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এই ভাঙাচোরা রাস্তা দিয়ে ভাউলাগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। বর্ষায় কর্দমাক্ত রাস্তায় সাইকেল বা অটোরিকশা নিয়ে চলতে গিয়ে প্রায়ই তারা দুর্ঘটনার শিকার হয়। অন্যদিকে কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত ধান, পাট, গম, সুপারি ও রবিশস্য ভাউলাগঞ্জ কিংবা চিলাহাটি বাজারে নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। রাস্তা খারাপ হওয়ার কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

​এলাকার সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের এই দীর্ঘদিনের দুঃখ লাঘবে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, স্থানীয় চেয়ারম্যানের সদিচ্ছার অভাব থাকলেও প্রতিমন্ত্রী মহোদয় জনস্বার্থ বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর