বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা

ভোলায় চিকিৎসা সেবা উন্নয়নে সরকারি মেডিকেল কলেজ নির্মান করা হবে- বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা-বরিশাল সেতু নির্মান সহ ভোলা-ঢাকার সঙ্গে সারা বছর নিরবিচ্ছিন্ন, নিরাপদ ও স্থায়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার সহ বিভিন্ন উন্নয়নে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ভোলা-২ আসনের বিএনপি’র প্রার্থী আলহাজ¦ হাফিজ ইব্রাহিম। বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে সোমবার বিকেলে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে বিএনপি’র নির্বাচনী জনসভায় এ ইশতেহার ঘোষণা করা হয়। জনসভায় প্রধান অতিথি’র বক্তৃতায় বিএনপি’র প্রার্থী হাফিজ ইব্রাহিম নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে যদি এমপি নির্বাচিত করেন আমি আমার নির্বাচনী এলাকার আবাসিক গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা নির্মান করবো। তিনি আরও বলেন, নির্বাচনের দিন ফজর নাজাম পড়ে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। তিনি আরও বলেন, বহিরাগতদের দেখলেই রুখে দিতে হবে। তার নির্বাচনী ২২টি ইশতেহারের মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মান, উন্নত চিকিৎিসা সরকারি মেডিকেল কলেজ নির্মান, নদী ভাঙ্গন রোধ, মাদকমুক্ত সমাজ গঠন সহ নানা বিধ অঙ্গীকার। উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এ জনসভায় উপস্থিত ছিলেন।
বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে ডাকঢোল বাজিয়ে ধানের শীষের মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহন করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মো. ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
০৯-২-২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর