বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আফজাল বিন আকরাম ৯ নং কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান

মহান একুশে ফেব্রুয়ারি: ভাষা শহীদদের প্রতি সোহেল সরকারের শ্রদ্ধাঞ্জলি

বাংলা নিউজ মিডিয়া / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, লন্ডন: যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে লন্ডনের জনপ্রিয় সংবাদ মাধ্যম গোষ্ঠী বাংলা নিউজ মিডিয়া। দিবসটি উপলক্ষে ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকার।

এক বিবৃতিতে সোহেল সরকার বলেন, “বাংলা ভাষা আমাদের অস্তিত্ব ও অহংকার। ১৯৫২ সালের এই দিনে রাজপথে রক্ত দিয়ে আমাদের পূর্বপুরুষরা যে অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, আজ তা বিশ্বজুড়ে স্বীকৃত। প্রবাসে থেকেও আমরা যেন নতুন প্রজন্মের কাছে এই চেতনা ও শুদ্ধ বাংলার চর্চা পৌঁছে দিতে পারি, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, সোহেল সরকারের নেতৃত্বে লন্ডন থেকে বাংলা নিউজ মিডিয়া গ্রুপ বর্তমানে ১০টি পত্রিকা ও সংবাদ মাধ্যম পরিচালনা করছে। যার মাধ্যমে বিলেতের মাটিতে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি। এই মিডিয়া গ্রুপের উল্লেখযোগ্য প্রকাশনা ও প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে:

দৈনিক সোনালী সময়, দৈনিক প্রতিবাদ, রোজ টিভি ইউকে, দৈনিক মুক্ত বার্তা, তাড়াশ টাইমস, ৭১ প্রজন্ম বাংলা, দৈনিক চাঁদপুরের আলো।

বিবৃতিতে সোহেল সরকার আরও যোগ করেন, প্রবাসে বাংলা সাংবাদিকতাকে আরও বেগবান করতে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে বাংলা নিউজ মিডিয়া নিরলস কাজ করে যাচ্ছে। শহীদ দিবসের এই দিনে তিনি সকল ভাষা সংগ্রামী ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর