রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় এনসিপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত, জুলাই শহীদদের স্মরণে দোয়া ও স্মৃতিচারণ

প্রতিবেদকের নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

বানারীপাড়া প্রতিনিধি//

বরিশালের বানারীপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা এবং জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে বানারীপাড়া উপজেলা অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

বানারীপাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিবে’র সভাপতি উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক এবং জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক আসাদ বিন রনি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাইদ মুসা,এনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম কনক, সদস্য সচিব আবু সায়্যেদ ফেরদৌস,কেন্দ্রীয় যুব শক্তির সহ-সাংগঠনিক সম্পাদক বনী আমীন,বরিশাল জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক,বাবুগঞ্জের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহম্মেদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আসিফ আলী,বরিশাল জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আলী রনি,যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম,বরিশাল মহা নগর ছাত্র শক্তির অন্যতম সংগঠক ফাহিম আকনসহ জেলা উপজেলা এনসিপির নেতাকর্মীরা।

সভায় বক্তারা ঈদুল আজহার ত্যাগ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তারা জুলাই আন্দোলনে শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল বানারীপাড়ার চার জুলাই শহীদের স্বজনদের উপস্থিতি। তারা শহীদদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মত্যাগের নানা দিক তুলে ধরেন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি সৌহার্দ্য, সম্প্রীতি ও গণমানুষের প্রত্যাশা পূরণের প্রত্যয়ে এক মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর