বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে মেজর মুহাম্মদ মাহমুদুল হাসানের শুভেচ্ছা ও অভিনন্দন!

জিয়াউল ইসলাম জিয়া / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে দেশ-বিদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।

দিবসটি উপলক্ষে বুধবার (২৮ এপ্রিল) দেওয়া এক বিশেষ বাণীতে তিনি বলেন, “১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন।

১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা কর্মঘণ্টার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।”

জনাব মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান আরও বলেন, “মে দিবসের এই ঐতিহাসিক ক্ষণে আমি সকল মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও অধিকার রক্ষায় সচেষ্ট থাকব। আসুন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলি।”

বক্তব্যের পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তারা তাদের ন্যায্য পারিশ্রমিক ও সম্মান পায় এমন কর্মপরিবেশ নিশ্চিত করাই হোক আজকের দিনের মূল অঙ্গীকার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর