রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
কুতুপালংয়ে অভিযান: ওয়ান শুটারগানসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক,কোস্ট গার্ড যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে শাহ লুৎফুর রহমান রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ দিন পর অপহৃত সিএনজি চালক উদ্ধার মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নেই, সহযোগিতা চান বাসিন্দারা সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক করেছে কোস্ট গার্ড চারঘাট বাজারে জামায়াতের উদ্যোগে গণসংযোগ টেকনাফে রোড শো ও পথনাটকে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের বার্তা টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি।

মাদক সেবি ও কারবারিদের বিরুদ্ধে বাঁশখালীতে মানববন্ধন

বার্তা সম্পাদক / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ মে (রবিবার) বিকেলে ইউনিয়নের আব্দুল্লাহর দোকান সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরওয়ার মাঝি,শোয়েব,হোসাইন মাহমুদু, মিজান, জিল্লু,কাদের,মিয়া, শহীদ,সোহেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, এলাকায় দিন দিন মাদক সেবন ও ব্যবসা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা অবিলম্বে মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ও কঠোর ভূমিকা কামনা করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগ মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সম্মিলিত প্রচেষ্টায় এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর