শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রলীগের দায়িত্ব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগে, নতুন ভূমিকায় মেহেদী হাসান রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি

মান্দায় বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

 

আল আমিন স্বাধীন 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর মান্দা উপজেলায় সাপের কামড়ে রাবেয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের অনাথ শিমলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম উপজেলার কাঞ্চনপুর গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী। তিনি তিন দিন আগে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ভাইয়ের বাড়িতে ধান কাটার শ্রমিকদের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন রাবেয়া বেগম। এ সময় সরিষার খড়ের পালা থেকে জ্বালানি নেওয়ার সময় সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তাকে প্রথমে দংশন করে। তবে তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে পুনরায় সরিষার খড় নিতে গেলে সাপটি আবারও তার হাতে দংশন করে। এতে তার হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর