বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল যুবসমাবেশে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাহিরপুরে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসার অভিযোগ, নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট? বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত তাহিরপুরে অ-বৈধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির রমরমা ব্যবসা: দলীয় প্রভাব ও ডিলার সি-ন্ডিকেটের নেপথ্য কাহিনী জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে?
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

মোনায়েম শাহ বাজারে অভিযান:মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ!

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালি প্রতিনিধি: / ১৮১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে সোমবার, ১৫ জুন, ২০২৬

মোনায়েম শাহ বাজারে অভিযান: মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোনায়েম শাহ বাজারের পশ্চিম পাশে বেঁড়িবাঁধ সংলগ্ন একটি মাছের প্রজেক্টে অভিযান চালিয়ে মাছের খাদ্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে আনা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ মুরগির নাড়িভুঁড়িসহ একটি বহনকারী গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ওমর সানি আকন-এর নির্দেশক্রমে রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচি-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় ব্যক্তি নুর উদ্দিন ছোটন-এর মালিকানাধীন বলে পরিচিত মোনায়েম শাহ বাজারের পশ্চিম পাশের বেঁড়িবাঁধ সংলগ্ন মাছের প্রজেক্টে তল্লাশি চালানো হয়। এ সময় মাছের খাদ্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর মুরগির নাড়িভুঁড়ি এবং সেগুলো বহনকারী একটি গাড়ি জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অধিক লাভের আশায় উক্ত প্রজেক্টে মাছের খাদ্য হিসেবে পচা ও অস্বাস্থ্যকর মুরগির নাড়িভুঁড়ি ব্যবহার করা হচ্ছিল। এর ফলে একদিকে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছিল, অন্যদিকে পরিবেশ দূষণের ঘটনাও ঘটছিল। এসব বর্জ্য থেকে সৃষ্ট দুর্গন্ধের কারণে আশপাশের বাসিন্দারাও দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
তবে উল্লেখ্য, মুরগির নাড়িভুঁড়ি ব্যবহারের কারণে সরাসরি ক্যান্সার সৃষ্টি হয়—এমন দাবির পক্ষে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বৈজ্ঞানিক বা সরকারি পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। তবে অস্বাস্থ্যকর ও অনিরাপদ উপাদান ব্যবহার করে মাছ চাষ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে থাকেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত মুরগির নাড়িভুঁড়ি ও বহনকারী গাড়ির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ