শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

রংপুরে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির জরুরি সভা ও গঠনতন্ত্র অনুমোদন

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, রংপুর: উৎসবমুখর পরিবেশ আর স্মৃতিকাতর আড্ডার মধ্য দিয়ে সম্পন্ন হলো কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর গুরুত্বপূর্ণ জরুরি সভা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর আরকে রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে (জনতা ক্লিনিক ভবন) এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ শাহ্ শাহজাদা পিন্টুর সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

​সভার শুরুতেই সমিতির সহ-সভাপতি মরহুম শাহজাহান বাবু এবং সাধারণ সম্পাদক শহিদুল আলম লাবুর রত্নগর্ভা মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আব্দুল গফফার।

​শোকের আবহের পর শুরু হয় পরিচিতি পর্ব। দীর্ঘ সময় পর পুরোনো বন্ধু ও প্রিয় ভাই বোনদের কাছে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হাসি-ঠাট্টা আর অম্ল-মধুর স্মৃতিচারণে মুহূর্তেই যেন উপস্থিত সবাই ফিরে গিয়েছিলেন তাদের প্রিয় কারমাইকেল কলেজ প্রাঙ্গণে। আড্ডা আর গল্পের সেই ঝঙ্কার পুরো অফিস কক্ষকে মুখরিত করে তোলে।

​পরিচিতি পর্ব শেষে মূল আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকল সদস্যের স্বতঃস্ফূর্ত মতামতের ভিত্তিতে সমিতির চূড়ান্ত ‘গঠনতন্ত্র’ অনুমোদিত হয়। এছাড়া প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার স্বার্থে যেকোনো তফসীলী ব্যাংকে সংগঠনের নামে একটি যৌথ ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত গৃহীত হয়, যা নির্দিষ্ট তিনজনের স্বাক্ষরে পরিচালিত হবে। সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল মরহুম শাহজাহান বাবুর প্রয়াণে শূন্য হওয়া পদটি নিয়ে, যা পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে পূরণ করা হবে বলে জানানো হয়।

এসময় ​বিশেষ অতিথি হিসেবে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব একেএম দৌলত আকবর পিপিএম। সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন উপদেষ্টা জনাব মোঃ মনিরুল হক প্রধান, মোঃ আবু তাহের আলী নিউটন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম লাবু, যুগ্ম সম্পাদক মোঃ জুলফিকার আলি জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান, অর্থ সম্পাদক মোঃ আব্দুল গফফার, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ তাহমিনা শিরীন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসলাম জনি, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মনিরা বেগম, মমতাজ শিরীন শাহিন ও মোছাঃ বকুল পারভীন বকুল প্রমুখ।

​সভাশেষে সভাপতি ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু সকলকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। পরিশেষে এক আনন্দঘন ফটোসেশনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর