রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

রংপুরে নবনির্বাচিত এমপি রেজেকা সুলতানা ফেন্সিকে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির ফুলেল শুভেচ্ছা

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, রংপুর: কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী জনাব রেজেকা সুলতানা ফেন্সি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে রংপুর অঞ্চল থেকে সংসদ সদস্য (এমপি) মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর। গত ২৯ এপ্রিল ২০২৬, বুধবার রাত ১০টায় নবনির্বাচিত এমপি মহোদয়ের নিজস্ব বাসভবনে গিয়ে সমিতির পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।

​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির উপদেষ্টা জনাব মোঃ মনিরুল হক প্রধান ও এডভোকেট মোঃ আবু তাহের নিউটন, সহ-সভাপতি অধ্যাপক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জনাব মোঃ সহিদুল আলম লাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ জনাব আব্দুল গফ্ফার এবং ১ নম্বর সদস্য শ্রদ্ধেয় জনাব মোঃ রওশনুল হক সরকার (রশু)।

​ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে তিনি অত্যন্ত ধৈর্য সহকারে সমিতির নেতৃবৃন্দের কথা ও প্রস্তাবনাগুলো শোনেন। এ সময় তিনি এলাকার জনকল্যাণ ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

​ব্যস্ত সময়ের মধ্যেও দীর্ঘক্ষণ সময় দেওয়া এবং গঠনমূলক পরামর্শ প্রদানের জন্য এমপি মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, কারমাইকেল কলেজের একজন কৃতি শিক্ষার্থীর এই অনন্য অর্জন কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর