শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

রংপুরে পুলিশের পৃথক অভিযানে ৭ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

রংপুরে পুলিশের পৃথক অভিযানে ৭ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর ঃ

রংপুর মহানগরীর রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর কোতয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, নন-এফআইআর প্রসিকিউশন দাখিল এবং সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১২ এপ্রিল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, অশালীন আচরণ ও মারমুখী আচরণের অভিযোগে ২ জনকে আটক করা হয়। একই রাতে গনেশপুর দক্ষিণ দোলাপাড়া এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার দায়ে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন অনুযায়ী নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
অন্যদিকে, মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়া, ৬ মাসের কারাদণ্ড ও প্রায় ৪ লাখ ৯৯ হাজার টাকার জরিমানাপ্রাপ্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্তদের সবাইকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর